সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

যারা কদম রসূল সেতুর বিরোধিতা করেছে, তারা বন্দরবাসীর ভোট পাবে না: তারিকুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৩ 🪪

মাথাল প্রতীকে নারায়ণগঞ্জ–৫ আসনের প্রতিদ্বন্দ্বী তারিকুল ইসলাম সুজন আজ বন্দরে গণসংযোগ করেন। এসময় তিনি বলেন, “কদম রসূল সেতু বন্দর এলাকার মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবি। এই সেতু কেবলমাত্র শহর-বন্দরের যোগাযোগ ব্যবস্থাই নয়, দুই পারের মানুষের মধ্যে যোগসূত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অতীতে যারা এই সেতুর বিরোধিতা করেছে, তারা কখনোই বন্দরবাসীর ভোট পাবে না।”

তারিকুল বলেন, কদম রসূল সেতু বাস্তবায়িত হলে বন্দর এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, শিল্প ও ব্যবসা সম্প্রসারিত হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে। এই সেতু বন্দরবাসীর অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সরাসরি জড়িত।

তিনি অভিযোগ করে বলেন, অতীতে কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের বিরোধিতা করেছে, যা বন্দরবাসীর স্বার্থের পরিপন্থী। “বন্দরবাসী এখন সচেতন। তারা উন্নয়নের পক্ষে থাকা মানুষকেই ভোট দেবে,”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে কদম রসূল সেতু দ্রুত বাস্তবায়নসহ বন্দরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার জন্য বিশেষায়িত শিল্পাঞ্চল গড়ে তোলাই আমার প্রধান অঙ্গীকার।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102