সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ায় মামুন মাহমুদকে রেজা রিপনের শুভেচ্ছা অধ্যাপক মামুন মাহমুদ-কে অভিনন্দন জানালেন এস. আলম রাজীব সাহিত্যাঙ্গনে আলো ছড়াচ্ছেন না’গঞ্জের সাব্বির আহমেদ সেন্টু নারায়ণগঞ্জসহ ১৪নং ওয়ার্ডবাসীকে বিএনপি নেতা দিদার খন্দকারের ঈদের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে রক্তাক্ত করল মাদক কারবারিরা ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গার্মেন্টস শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ-৫: হিন্দু সম্প্রদায়ের সাথে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী সিরাজুল মামুনের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৮ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১০ দলীয় জোট সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুন হিন্দু সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় ও উঠান বৈঠক করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর নন্দিপাড়া ভূমি অফিসের পাশের মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিরাজুল মামুন উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন প্রত্যাশার কথা শোনেন এবং তাদের বিদ্যমান সমস্যা ও চাহিদা নিয়ে খোলামেলা আলোচনা করেন। এসময় তিনি বলেন, “আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষের নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত থাকবে। আপনাদের যেকোনো সমস্যা সমাধানে এবং এলাকার উন্নয়নে আমি সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

উঠান বৈঠকে খেলাফত মজলিস ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী এবং ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ সদর থানা পূর্ব শাখার সহ-সভাপতি আব্দুর রউফ, ১৪ নং ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান, সেক্রেটারি ইদ্রিস আলী, খেলাফত মজলিসের ১৬ নং ওয়ার্ড সভাপতি হাফেজ বজলুর হক এবং ১৪ নং ওয়ার্ডের মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৈঠকে উপস্থিত সাধারণ ভোটাররা প্রার্থীর কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলার উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রার্থীর বলিষ্ঠ ভূমিকা কামনা করেন। সিরাজুল মামুনও তাদের আশ্বস্ত করে আসন্ন নির্বাচনে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102