সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

১৮নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগে এড. আবুল কালাম, ভোটারদের ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ 🪪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আবুল কালামের পক্ষে নগরীর ১৮নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালানো হয়েছে। ধানের শীষের সমর্থনে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এদিন সকালে নগরীর নিতাইগঞ্জ এলাকা থেকে গণসংযোগ শুরু হয়ে শহীদনগর ও আল আমিন নগরসহ ১৮নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে। এসময় এলাকার সাধারণ ভোটার ও সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের প্রার্থীকে স্বাগত জানান।

গণসংযোগটি বাপ্পী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আবুল কালাম সাধারণ মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর মহিলা দলের নেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক সেলিম হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সদস্য সুজন মাহমুদ ও জাহাঙ্গীর বেপারী, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সোহেল, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

গণসংযোগ শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102