সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

সব মান-অভিমান ভুলে বড় ভাই কালামের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুকুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৭২ 🪪

অবশেষে দীর্ঘদিনের মান-অভিমান আর রাজনৈতিক দূরত্বের অবসান ঘটিয়ে বড় ভাই অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে ভোট চাইলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর বিএনপি নেতা আতাউর রহমান মুকুল। এই ভ্রাতৃপ্রতিম ঐক্যের খবরে বন্দরের রাজনৈতিক অঙ্গনে এবং বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুম্মা বন্দরের সালেহনগর এলাকায় ২১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই ঘোষণা দেন। মূলত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

দোয়া পূর্ব আলোচনা সভায় আতাউর রহমান মুকুল তার চাচাতো ভাই এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য উপস্থিত নেতা-কর্মী ও সর্বস্তরের ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে অ্যাডভোকেট আবুল কালাম ও আতাউর রহমান মুকুলের মধ্যে রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয়ে কিছুটা দূরত্ব বজায় ছিল। তবে শুক্রবারের এই আয়োজনে বড় ভাইয়ের জন্য মুকুলের সরাসরি ভোট প্রার্থনা সেই বরফ গলার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

যুবদল নেতা মাসুদ ও স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আতাউর রহমান মুকুল ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. কাজল, এমারত, নিজাম, সাখাওয়াত হোসেন পিংকি, আমির হোসেন, মো. আমির, মিজান, মোখলেছ, নেয়ামত, পাঠান এবং রোকসানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আলোচনা ও দোয়া শেষে মরহুমা বেগম খালেদা জিয়াসহ জিয়া পরিবারের সকল সদস্যের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102