সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

মাসুদুজ্জামানের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৮১ 🪪

সারাদেশে অব্যাহত তীব্র শৈত প্রবাহের কারণে যখন দরিদ্র ও অসহায় মানুষের জীবন বিপর্যস্ত। এই অবস্থায় আজ ২৯ ডিসেম্বর ২০২৫ মদনপুর ইউনিয়নের নাজিমউদ্দিন ভুঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণের মানবিক উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান। তাঁর উদ্যোগে আজ নগর বন্দরের বিভিন্ন এলাকায় শীতার্ত দরিদ্র ও প্রান্তিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতের তীব্রতায় পর্যাপ্ত শীতবস্ত্র ও উষ্ণ বিছানার অভাবে নগরীর বিভিন্ন স্তরের সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছেন।এমতাবস্থয় মানবিক দায়বদ্ধতা থেকে মাসুদুজ্জামান এই সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।

মদনপুর ইউনিয়নের হাজী নাজিমুদ্দিন কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

মাসুদুজ্জামান বলেন, “একজন বিত্তবান নাগরিক হিসেবে সমাজ ও মানুষের প্রতি আমার দায়িত্ব রয়েছে। তীব্র শৈত প্রবাহে অসহায় মানুষ যখন কষ্ট পাচ্ছে, তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই কম্বল বিতরণের মাধ্যমে সমাজের প্রতি আমার দায়িত্বের সামান্য অংশ পালন করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” পাশাপাশি তিনি অন্যান্য বিত্তবানদেরও এই শীতে খাবার ও শীতবস্ত্র নিয়ে দরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহŸান জানান।

স্থানীয় উপকারভোগীরা এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, সমাজসেবক মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরেই শিক্ষা, ক্রীড়া ও মানবিক কর্মকান্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে মৌলিক ভূমিকা রেখে চলেছেন।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102