সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের প্রাণঢালা অভিনন্দন জানালেন কৃষকদল নেতা ফয়সাল সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিদ্যুৎ এর জন্মোৎসব পালিত ফতুল্লাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল সন্ত্রাসী হামলায় আহত তাইজুলকে দেখতে গেলেন কেন্দ্রীয় নেতা হাজী মুজিবুর রহমান: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নারায়ণগঞ্জসহ বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টু গণভোটের গণরায় বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন ডা. মজিবুর রহমান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ ১৩নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হীরা সরদার নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মহানগর প্রজন্ম দল নেতা অপু

পরিচর্যার অভাবে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির গাছ মৃতপ্রায়, পরিচর্যার তাগিদ– সোহেলের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৩ 🪪

নারায়ণগঞ্জকে সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে “নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা”—এই শ্লোগানকে সামনে রেখে জেলার সাবেক জেলা প্রশাসকের উদ্যোগে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল। তবে দুঃখজনক হলেও সত্য, যথাযথ পরিচর্যার অভাবে রোপণকৃত এসব গাছের বড় একটি অংশ বর্তমানে মৃতপ্রায় অবস্থায় রয়েছে।

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। গাছকে বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা, পানি দেওয়া এবং তদারকি অত্যন্ত জরুরি। তিনি বলেন, এই গাছগুলো আমাদের পরিবেশের জন্য অপরিহার্য। গাছ বাঁচলে আমরা বাঁচবো।

মোরশেদ সারোয়ার সোহেল বলেন, প্রতিটি নাগরিক যদি তার আশপাশে রোপণকৃত একটি বা দুটি গাছের পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলেই এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল হবে। মনে রাখতে হবে, প্রশাসক পরিবর্তন হতে পারে, কিন্তু এই গাছগুলো আমাদের মাঝেই রয়ে যাবে। এর সুফলও আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মই ভোগ করবে।

তিনি আরও জানান, বৃক্ষ পরিচর্যার জন্য নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে মালি নিয়োগ দেওয়া হয়েছে। তবে জেলার সর্বত্র রোপণকৃত গাছগুলোর পরিচর্যা কেবল নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষে এককভাবে করা কোনোভাবেই সম্ভব নয়। এ কারণে তিনি সিটি করপোরেশন, জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা এবং সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে রোপণকৃত বৃক্ষের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, নারায়ণগঞ্জকে সত্যিকার অর্থে সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে সরকার, ব্যবসায়ী সমাজ ও সাধারণ নাগরিক—সবার সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। এ লক্ষ্যে তিনি সকলের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102