বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
“নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন

সিদ্ধিরগঞ্জে ‘মাথাল’ মার্কার গণসংযোগে জনতার ঢল: পুরনো রাজনীতিকে চ্যালেঞ্জ অঞ্জন দাসের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ 🪪

নারায়ণগঞ্জ–০৩ আসনে পুরনো ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিকে চ্যালেঞ্জ জানিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান অঞ্জন দাস। আজ সিদ্ধিরগঞ্জ বিহারি ক্যাম্প এলাকায় ‘মাথাল’ প্রতীকের সমর্থনে আয়োজিত এই গণসংযোগে স্থানীয় জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

গণমানুষের অধিকার, শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অঞ্জন দাস বলেন, “আমরা এই এলাকার মানুষের কষ্ট, বঞ্চনা ও ন্যায্য দাবির কথা শুনতে এসেছি। অতীতে যারা ক্ষমতায় ছিলেন, তারা উন্নয়নের নামে বৈষম্য আর রাজনীতির নামে প্রতারণা করেছেন। আমরা সেই পুরনো ও ভাঙা রাজনীতিকে প্রত্যাখ্যান করে জনগণকে সাথে নিয়ে নতুন রাজনীতি গড়তে চাই।”

তিনি আরও বলেন, “গণসংহতি আন্দোলন কারও দয়ার রাজনীতি করে না, কারও নির্দেশে চলে না। আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। নারায়ণগঞ্জ-০৩ আসনে সন্ত্রাসমুক্ত পরিবেশ, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় আমরা আপসহীন লড়াই চালিয়ে যাব। ‘মাথাল’ মার্কাই এখন গণমানুষের নিরাপদ আশ্রয়।”

গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জিয়াউর রহমান, সম্পাদক মোঃ সোহাগ, ৬ নং ওয়ার্ড সংগঠক আলামিন, গার্মেন্ট শ্রমিক সংহতির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, নারী সংহতির জেলা আহ্বায়ক নাজমা বেগম এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102