সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

ভিপি বাদলের সুস্থতা কামনায় হাজী সালেহ বাবা ইয়ামেনি (র:) রওজা শরীফে সদর থানা যুবলীগের মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৩৯৯ 🪪

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো.শহীদ বাদল ( ভিপি বাদল ) এর সুস্থতা ও দ্বীর্ঘায়ূ কামনা করে নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ২৭ আগষ্ট ) বাদ আছর বন্দর সালেহ নগরে হাজী সালেহ বাবা ইয়ামেনি (র:) রওজা শরীফে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মো. শোয়াইব কাদেরী।

এ সময় স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের জন্য এবং প্রয়াত এমপি নাসিম ওসমান সহ ওসমান পরিবারের নিহত সকল সদস্যদের জান্নাত কামনা করে দোয়া করা হয়। দেশের উন্নয়নের ধারাবাহিকতার স্বার্থে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী এবং দেশের শান্তি কামনা করে দোয়া করা হয়। সেই সাথে নারায়ণগঞ্জ – ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সুস্থ্যতার জন্য দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রওজা শরীফের খাদেম মো.শামসুজ্জামান,ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আবু তাহের রানা,নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের কার্যকরী সদস্য সাব্বির আহমেদ মাসুদ,বন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,নাসিক ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রমজান আলী, লাইক আহমেদ সিদ্দিকী বাবু,বন্দর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.জাকির হোসেন, সদর থানা যুবলীগ নেতা আশ্রাফ মামুন পাঠান, গোগনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.নূরু শিকদার,এডভোকেট শেখ মো.জসিমউদদীন, গোগনগর ইউনিয়ন যুবলীগ নেতা মো. রাজন সহ প্রমুখ।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সভাপতি এস টি আলমগীর সরকার ও সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102