সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা

বেগম জিয়া বাংলাদেশের প্রাণ, জাতির গণতন্ত্র সংগ্রামের প্রতীক — আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ 🪪

বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের মা। তাঁর সুস্থতা শুধু বিএনপি নয়, এই দেশের কোটি মানুষের প্রত্যাশা। বেগম জিয়া বাংলাদেশের প্রাণ, জাতির গণতন্ত্র সংগ্রামের প্রতীক। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণে আল্লাহর রহমত কামনা করছি।”

বুধবার  (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের এম্পায়ার বালুর মাঠে কয়েক হাজার এতিম, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁ বিএনপি নেতা গোলজার হোসেন প্রধানের সার্বিক তত্বাবধানে ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, মোঃ মোতালেব হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, নিজাম উদ্দিন, সেলিম হোসেন দিপু, হারুন অর রশিদ মিঠু, কাউসার আহমেদ, জাসাসের সভাপতি আমির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আলিনুর বেপারী প্রমুখ

দোয়া মাহফিলে বক্তারা বলেন,“দেশনেত্রী খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতার জন্য দেশের প্রতিটি মানুষ দোয়া করছেন। তাই আজকের এই দোয়া মাহফিল বেগম জিয়ার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রতীক।”

দোয়া মাহফিলে উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। পরে উপস্থিত সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102