সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

জাতি একটি পরিবর্তনের অপেক্ষায় আছেন – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ 🪪
জাতীয় ত্রোয়দশ নির্বাচানে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার ১ ডিসেম্বর সোমবার বিকালে ফতুল্লা ভূইগর মাহামুদ নগর এলাকায় নির্বাচনী পথসভায় বলেন চব্বিশের আন্দোলনে জাতি যে পরিবর্তন চেয়েছিল তা কিন্তু কিছুই বাস্তবায়ন হয়নি তা আপনারা দেখছেন। একটি উন্নত দেশ গড়তে হলে প্রথমে দুর্নীতি বন্ধ করতে হবে। আমরা আশ্বস্ত করছি জামায়াত ক্ষমতায় আসলে আর কোন দুর্নীতি, সন্ত্রাস ও দখলদারিত্ব থাকবেনা। আর এগুলো না থাকলেই দেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে দেখেছেন জামায়াতের মন্ত্রীদের বিরুদ্ধে বিন্দু পরিমান দুর্নীতির লেশ খুঁজে পায়নি। আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, প্রতিটি কাজের হিসাব পুঙ্খানুপুঙ্খ  দিবো ইনশাআল্লাহ।  এসয়ম তিনি আরো বলেন জামায়াত নির্বাচিত হলে দেশে নারীদের অধিকার নিশ্চিত  ও বেকারত্ব দূর হবে ইনশাআল্লাহ।
এসময় শতাধিক জামায়াত নেতাকর্মী ও স্থানীয় জনতার মাঝে ব্যাপক সারা পাওয়া যায়।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে পথসভায় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার আমীর মাহবুব আলম, থানা সেক্রেটারি হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি এনায়েতুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম ফিরোজপুরি, এডভোকেট মর্তুজা সহ প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102