বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে বর্বরোচিত হামলার প্রতিবাদে নগরীতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া

জামায়াত ইসলামী সাধারণ মানুষের ভাগ্যে পরিবর্তে কাজ করছে – মাওলানা আবদুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১১৬ 🪪
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার আলীরটেক ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। জনগণের দ্বারে দ্বারে গিয়ে তিনি পরিবর্তনের বার্তা পৌঁছে দেন এবং জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের আশ্বাস দেন।
​২১নভেম্বর শুক্রবার সকালে  থেকে শুরু হওয়া এই গণসংযোগটি আলীরটেক ইউনিয়নের, কুরেরপাড়, সবুজ নগর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রদক্ষিণ করেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগটি এক প্রকার জনসমাবেশে পরিণত হয়। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ মাওলানা আবদুল জব্বারকে শুভেচ্ছা জানান। এসময় শাহ আলী বাজারে পথসভা ​গণসংযোগ শেষে আলীরটেক ইউনিয়নের শাহ আলী বাজারে এক পথসভায় বক্তব্য রাখেন মাওলানা আবদুল জব্বার। এসময় তিনি বলেন, ​”আলীরটেক ইউনিয়নের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই জামায়াত ইসলামী আপনাদের কাছে এসেছে। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ যে বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছেন, জামায়াত নির্বাচিত হলে সর্বপ্রথম আমি তার অবসান ঘটাবো। দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ ।
​এসময় উপস্থিত নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে ও মহানগরী কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, থানা আমীর খলিলুর রহমান টিটুর উপস্থিততে এই গণসংযোগে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ গণসংযোগে উপস্থিত থেকে প্রার্থীর পক্ষে জনগণের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102