বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

আল্লাহর আইন ছাড়া এই সমাজ পরিবর্তন করা যাবে না – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ 🪪
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) বিকালে ফতুল্লার শহীদ তিতুমীর স্কুলে যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার। 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল্লাহর আইন ছাড়া এই সমাজ পরিবর্তন করা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে এই সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এজন্য এই সমাজকে নতুনভাবে বিনির্মান করার জন্য
আগামীর যে শতাব্দী হবে,সেটা হবে ইসলামীক সমাজ ব্যাবস্থার শতাব্দী। মানুষের নেতা না হয়ে মানুষের খাদেম হিসাবে কাজ করবো।আমরা আখের গোছানোর জন্য নেতৃত্ব দিবো না,মানুষের খেদমত করার জন্য নেতৃত্ব দিবো।
আল্লাহর রসূল যেভাবে কাজ করেছেন, সেভাবেই কাজ করবো।আল্লাহর রাসূলের
যেখানে অধিকার খর্ব করা হয়েছে, সেখানেই প্রতিরোধ তৈরী করেছেন। ঠিক রাসূলের দেখানো পথে আমরা চলবো,ইনশাআল্লাহ।
এছাড়া যুব সমাবেশ শেষে গণসংযোগ করে শহীদ তিতুমীর স্কুল থেকে হাজীগঞ্জ রেললাইন এসে শেষ হয়। উক্ত গণসংযোগে বক্তৃতায় তিনি বলেন, আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য আপনাদের সজাগ থেকে সৎ ও যোগ্য লোককে নির্বাচীত করতে হবে।তাহলেই আল্লাহ এবং রাসূলের পথে চলা সম্ভব হবে।
উক্ত যুব সমাবেশ এবং গণসংযোগে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ  জামাল হোসাইন এবং এইচ এম নাসির উদ্দিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন।
নারায়ণগঞ্জ উত্তর থানার আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে, সেক্রেটারি আব্দুর রহিম ‘র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নাসিক ১১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, আইলপাড়া পাঠানটুলি ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ সোহাগ, পানিরকল, এম সার্কাস ইউনিটির সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম,  ১১ নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ খোকন প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102