বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন: শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা ফতেহ মোহাম্মদ রেজা রিপন এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির

আকস্মিক উন্নয়ন কাজ পরিদর্শনে না’গঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৫ 🪪
আগামী বর্ষায় এই নগরীতে জলাবদ্ধতা হবে না। বর্ষা মৌসুমের আগেই নগরীতে চলমান গভীর নালার নির্মাণ কাজ শেষ হবে। ফলে এতে শুরু করবে নগরবাসী।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আকস্মিক নগরীর বিবি রোডে চলমান গভীর নালার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন- শহরে ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসন সহ জনসেবার বিষয়গুলো গুরুত্ব দিয়ে সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করে যাবে।
উক্ত সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সচিব নুর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী আব্দুল আজিজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসগর হোসেন প্রমূখ।
প্রশাসক সন্ধ্যায় শহরের শায়েস্তা খান সড়কের গভীর নালার নির্মাণ কাজের বিষয়ে খোঁজ-খবর নেন। ও-ই সময় উপস্থিত ঠিকাদারকে তিনি আগামী মার্চের আগে কাজ শেষ করার নির্দেশ দেন।
আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে চলতি বছরের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। দায়িত্ব গ্রহণের পর নিজেই সরেজমিন পরিদর্শনে আসায় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরীর সাধারণ মানুষ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102