বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু

সোনারগাঁয়ে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২১৩ 🪪
পরিবেশ সুরক্ষা ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে এক জোরালো আহ্বান জানিয়েছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি।

 

বুধবার (১৮ জুন) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। বক্তব্যে তিনি বলেন, “সোনারগাঁ উপজেলা একটি ঐতিহাসিক ও শিল্পসমৃদ্ধ এলাকা। এখানে রয়েছে দেশের শীর্ষস্থানীয় বহু শিল্পপ্রতিষ্ঠান, মিল-ফ্যাক্টরি, হাসপাতাল, শপিংমল, হাটবাজার ও ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। অথচ এত কিছুর পরেও নেই একটি নির্দিষ্ট বর্জ্য ফেলার স্থান বা ডাম্পিং জোন।”

 

তিনি আরও বলেন, “প্রতিদিন প্রচুর পরিমাণে গৃহস্থালি, বাণিজ্যিক ও হাসপাতালের বর্জ্য যত্রতত্র ফেলা হচ্ছে, যা সরাসরি প্রভাব ফেলছে আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর। ড্রেন ও খালগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে সর্বত্র, বাড়ছে রোগজীবাণুর বিস্তার। এভাবে চলতে থাকলে আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যাব এক বিষাক্ত সোনারগাঁ।”

 

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, সোনারগাঁয়ের ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের জন্য অবিলম্বে একটি বা একাধিক নির্দিষ্ট স্থান ডাম্পিং জোন হিসেবে নির্ধারণ করতে হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালু করার আহ্বান জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সুধীজন, পরিবেশবাদী কর্মী এবং গণমাধ্যমকর্মীরা। বক্তারা বলেন, উন্নয়নের জন্য শিল্প প্রয়োজন, তবে সে উন্নয়ন হতে হবে পরিবেশবান্ধব। প্রয়োজন হলে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আইনের আওতায় এনে পরিবেশ রক্ষায় বাধ্য করতে হবে।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি তাদের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অনুরোধ জানায়, যেন অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সোনারগাঁয়ের পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102