শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে আবু জাফর বাবুলের সৌজন্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ: মানবিক সেবায় অনন্য নজির সন্ত্রাসিদের গুলিতে নিহত যুবদল নেতা তানভীরের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি আবুল কালাম জ্বালানি সংকটে বন্ধের মুখে নারায়ণগঞ্জের ব্যস্ততম বন্দর গুদারা ঘাট, প্রশাসনের সহযোগিতা কামনা  সিদ্ধিরগঞ্জে এসএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে প্রতি শনিবার বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা ও ঔষধ বিতরণ মহানগর বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: ১৬নং ওয়ার্ড বিএনপি সভাপতিকে ‘শো-কজ’ নিজেকে ও দেশকে গড়ে তুলতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই – হুমায়ুন ু সাংবাদিক সেন্টু’র অসুস্থ সহধর্মিণীকে দেখতে হাসপাতালে ‘ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস’ নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে ছুটে গেলেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৮০ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে গুরুতর আহত ‘দৈনিক উজ্জীবিত বাংলাদেশ’-এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়কে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

রবিবার (৪ মে) রাতে নগরীর খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন দলটির আহ্বায়ক জাকির হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন। এ সময় তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শাস্তি দাবি করেন। স্বেচ্ছাসেবক দলের নেতারা আহত সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই ঘটনায় কঠোর বিচার দাবি করেন। তারা বলেন, “সাংবাদিকতা পেশাকে নিরাপদ রাখতে এবং সত্যিকারের গণতান্ত্রিক সমাজ গঠনে এমন হামলার বিরুদ্ধে রাষ্ট্রীয় ও সামাজিক সচেতনতা জরুরি।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মাসদাইর এলাকায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ‘প্রতিরোধ স্তম্ভ’-এর দখল ও অবৈধ ব্যবসা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে মিলন বিশ্বাস হৃদয় ও তার সহকর্মী ফটো সাংবাদিক হাবিব খন্দকারের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতকারী। এতে মিলন বিশ্বাস হৃদয় গুরুতর আহত হন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102