বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কদমরসুল সেতু ঘিরে উচ্ছেদ সীমানা ও নির্মাণকাজ পরিদর্শনে এমপি-নাসিক প্রশাসক ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয়, সমন্বিত নীতিমালা ও ১০ দফা দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে অংশগ্রহণ উপলক্ষে মুসলিমনগর উচ্চ বিদ্যালয় দলকে জার্সি ও ক্রীড়া সামগ্রী প্রদান বন্দরে বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালামের পক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত বন্দরে জমি নিয়ে মিথ্যা অভিযোগ: পিবিআই ও সিআইডি’র তদন্তে নির্দোষ প্রমাণিত ৫ জন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা ইসলামী আদর্শ ও নৈতিকতা ছাড়া জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মইনুউদ্দিন আহমাদ ১৫৮ স্কুলে পরিচ্ছন্নতা অভিযান,“ শিক্ষার্থীদের  ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে চাই” : ইউএনও 

শহীদ পরিবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৯৫ 🪪
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বীর শহীদ হওয়া নারায়ণগঞ্জ জেলার ২২টি শহীদ পরিবারের মাঝে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB) অর্থায়নে
ঈদ উপহার ও নগদ অর্থ  বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি।
ঈদুল ফিতর উপলক্ষে শহীদ পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনটি এই মানবিক উদ্যোগ গ্রহণ করে। বৃস্পতিবার(২৭ই মার্চ) সকালে সোনারগাঁ  বালুয়াদিঘির পাড়ে শহীদ জনির পরিবারের মাঝে এই উপহার দিয়ে কার্যক্রম শুরু করে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার মূখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন বলেন, “গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয়। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
উপহার সামগ্রী বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারগুলোর সঙ্গে সময় কাটান এবং তাঁদের খোঁজখবর নেন।
যুগ্ম সদস্য সচিব অনিক খান সিয়াম  বলেন, এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আমরা ভবিষ্যতেও  শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের  সহ মুখপাত্র সাব্বির আল রাজ, সদস্য ইরফান সাদিক, হোসাইন ভূইয়া,আজিম আল হাসান প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102