সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতায় খাশি সাদকা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সনমান্দীতে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ‘জনতা আগে, নেতা পরে’: নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে আধুনিক রোডম্যাপ ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মাদ্রাসার ছাত্রদের নিয়ে মোহাম্মদ আলীর কোরআন খতম ও দোয়া নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি থাকবো ইনশাআল্লাহ; কোন গুজবে কান দিবেন না -মুফতি মাসুম বিল্লাহ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত নির্বাচনী পরিচালনা কমিটির সাথে যুব ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জামায়াত শুধু স্বাস্থ্যসেবা নয়,ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে – মইনুদ্দিন আহমাদ ত্বকী হত্যার ১৫৩ মাস: বিচারহীনতার প্রতিবাদে সোমবার আলোক প্রজ্বলন কর্মসূচি অসুস্থ আনিসুল ইসলাম সানির পাশে হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী

নারায়ণগঞ্জে ৩নং মৎস্যঘাট শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২০৯ 🪪
নারায়ণগঞ্জ ৩নং মৎস্যঘাট শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং – ৩৭৩৬) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে এই মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে ৩নং মৎস্যঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল- কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস. আলম রাজীব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সহ-সভাপতি সালেহ আহমেদ রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শেখ সোহাদ হোসেন বান্টি।

সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন, নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম হোসেন, সাবেক ছাত্রদল নেতা হানিফ নাঈম নিপুন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা ও কেন্দ্রীয় সাইবার ইউজার দলের সহ-সাধারণ সম্পাদক এস. আলম ইসরাৎ, জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, মৎস্য ব্যবসায়ী কাউসার আহমেদ, ৩নং মৎস্যঘাট শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি জামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শুক্কুর আলী এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার। এছাড়াও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিলে উপস্থিত অতিথিরা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন এবং জাকির খানের মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করেন। এ সময় তারা দেশের উন্নতি ও শান্তি কামনা করে সকলের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের আহ্বান জানান।

ইফতার মাহফিল শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ইউনিয়নের সভাপতি দ্বীন ইসলাম এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। তারা এই ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজনের মাধ্যমে শ্রমিকদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102