সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক

সোনারগাঁয়ে সাংবাদিকদের সম্মানে জামায়োতের ইফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৫৩ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিকদের সম্মানে সোমবার বিকেলে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সোনারগাঁ সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শাহজালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা ডক্টর মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া।
সোনারগাঁ উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান, সহ-সেক্রেটারি মোঃ আবু সাইদ মুন্না, কর্ম পরিষদ সদস্য মোঃ আশরাফুল ইসলাম, দেওয়ান মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা উত্তর এর আমির মোঃ ইসহাক মিয়া, সোনারগাঁ উপজেলার দক্ষিণের আমির মাহবুবুর রহমান, দেশ টিভির সিনিয়র সাব এডিটর মোঃ রুহুল আমীন।
অনুষ্ঠানে সোনারগাঁওয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ড. মোঃ ইকবাল হোসেন বলেন, সঠিক সংবাদ প্রকাশ করায় সোনারগাঁওয়ে যে সকল সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও রাজনৈতিক মামলা হয়েছে এমন সাংবাদিকদের মামলার দায়িত্বভার আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গ্রহণ করল। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে ও সঠিক সংবাদ প্রকাশে কখনো আপোষ করবে না এটা আমরা বিশ্বাস করি। সাংবাদিকরা সমাজের দর্পন ও আয়না। এদের থেমে গেলে চলবে না।
সোনারগাঁয়ে এখন কারা কারা চাঁদাবাজী, দখলবাজী, সন্ত্রাসী কার্যক্রম, ভূমিদস্যুতা ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম পরিচালনা করছে তাদের মুখোশ উম্মোচন করতে হবে। সত্য প্রকাশে কারো সাথে আপোষ করা যাবে না।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102