শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে গৃহিণীকে গণধর্ষণ, ২ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৮৪ 🪪

 

আটককৃত যুবকের নাম রাকিব হোসেন(৩৮)। সে নওগাঁ বদলগাছির কাদিবাড়ী এলাকার কুতুব উদ্দিন ছেলে।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২ বছর আগে ১০ ডিসেম্বর ভিকটিম বাসা ভাড়া নেওয়ার জন্য তার পূর্ব পরিচিত মো. রাকিব হোসাইনকে বলে তার কাছে পরিচিত বাসা আছে বলে জানায়। একই দিন দুপুর ১২টায় মো. রাকিব হোসেন ভাড়া বাসা দেখানোর কথা বলে ভিকটিমকে নিয়ে সিদ্ধিরগঞ্জ কদমতলী পশ্চিমপাড়া খালপাড় এলাকায়ঢ আশরাফ উদ্দিন’র বিল্ডিংয়ের ভিতর একটি রুমে অভিযুক্ত রাকিবসহ ৩/৪ জন মিলে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে গণধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমকে মামলা মোকদ্দমা না করার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে রুম থেকে বের করে দেয়। এরই প্রেক্ষিতে ভিকটিম বাদী হয়ে বর্ণিত মামলাটি দায়ের করেন। যার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-১৪/৫৯০, তাং-১১/১২/২০২৩ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) ৯(৩)/৩০। মামলা রুজুর পরপরই আসামীরা আত্মগোপনে ছিল।

এই মামলা রুজু হওয়ার পর হতে পলাতক আসামী মোঃ রাকিব হোসেন’কে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১১ একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেপ্তারের চেষ্টা করে। পরে গোপন সংবাদে তার অবস্থান নিশ্চিত হয়ে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102