শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

এবারও কোরআনের পাখিদের নিয়ে সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২০৫ 🪪

প্রয়াত সাংবাদিক জুলাই গনঅভ্যুত্থানে সকল শহীদ স্মরনে রাজনীতিবিদ ও হাফেজ ছাএদের সাথে নিয়ে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১২ মার্চ) চাষাঢ়ার ড্রিংক এন্ড ডাইন চায়নিজ রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানে আলেম, সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ সহ কুরআনের পাখিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রয়াত সাংবাদিক, তাদের পরিবার সহ জুলাই অভ্যর্থনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফেরত এবং দেশ ও জাতির মঙ্গলের কামনা করে সকলের জন্য বিশেষ দোয়া করা হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকনের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সিরাজুল ইসলাম মামুন,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের সাবেক  কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরের  প্রাচার সম্পাদক হাফেজ আবদুল মোমিন, মহানগর যুবদলের আহবায়ক  মনিরুল ইসলাম স্বজল,ইত্তেফাকের জেলা প্রতিনিধি এমএখান মিঠু, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পএিকার সম্পাদক কবিরুল ইসলাম, বিএনপি নেতা রানা মজিব, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাআলম তালুকদার, সাবেক সহ সভাপতি উত্তম কুমার  সাহা, প্রচার সম্পাদক বদরুজ্জামান রতন আইন বিষয়ক সম্পাদক বদিউজ্জামান, কার্যনির্বাহি সদস্য আসলাম হোসেন, তাহের হোসেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বন্দর বিএম স্কুলের অধ্যক্ষ আজিজুল ইসলাম, বন্দর গার্লস স্কুল ও কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, বন্দর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মাহমুদা, সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, টুডে পোস্ট ২৪ এর নির্বাহী সম্পাদক মোঃ শান্ত, আনন্দ টিভির ক্যামেরা পার্সন কাজী রিয়াল সাব্বির, চ্যানেল এস ক্যামেরা পার্সন সোহান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের আইন বিষয়ক সম্পাদক এশিয়ান টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান খান এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা নোমান আল কাদরী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102