শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

না’গঞ্জ জেলা প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিমের জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৭৫ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মোহাম্মদ সলিমুল্লাহ করিম সেলিমের জন্মদিন উপলক্ষে জেলা, মহানগর ও থানা পর্যায়ের প্রজন্ম দলের নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে ভালোবাসা ও শুভেচ্ছা জানানো হয়েছে।

জন্মদিনের এই বিশেষ দিনে প্রজন্ম দলের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা সেলিমের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম  দলের পক্ষ থেকে একটি শুভেচ্ছা বার্তায় তার নেতৃত্বগুণ ও দলের প্রতি অবদানের জন্য তাকে ধন্যবাদ জানানো হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের এক নেতা বলেন, “সলিমুল্লাহ করিম সেলিম একজন নিষ্ঠাবান ও আপসহীন নেতা। তার নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দল আরও শক্তিশালী হয়েছে। তার জন্মদিনে আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

জন্মদিনের অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ও থানা পর্যায়ের  নেতাকর্মীরা উপস্থিত থেকে সলিমুল্লাহ করিম সেলিমকে ফুলের তোড়া ও উপহার প্রদান করেন। এ সময় তার বন্ধুবান্ধব ও রাজনৈতিক সহকর্মীরাও উপস্থিত ছিলেন।

মোহাম্মদ সলিমুল্লাহ করিম সেলিম নারায়ণগঞ্জ জেলার জাতীয়তাবাদী রাজনীতিতে একজন পরিচিত মুখ। তিনি জাকির খান মুক্তি পরিষদের আহবায়ক এর দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলায় বিএনপি’র বিভিন্ন আন্দোলন, সংগ্রাম, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছে। তার জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসা ও শুভেচ্ছা বার্তা তার প্রতি তাদের অকুণ্ঠ সমর্থনেরই প্রতিফলন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102