শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

মাহে রমজানকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে ছাত্র শিবিরের মিছিল ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২১৯ 🪪
নারায়ণগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এই র‌্যালির আয়োজন করা হয়েছে।  
এদিন র‌্যালিটি শহরের মেট্টোহল থেকে শুরু করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব হয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। একই সাথে তারা রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন।
র‌্যালি থেকে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ, সিনেমা হল বন্ধসহ অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. ইসমাঈলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর সেক্রেটারি অমিত হাসান, অফিস সম্পাদক আমজাদ হোসেন রাজু, অর্থ সম্পাদক রায়হান বিন রফিক, শিক্ষা সম্পাদক কামারুল ইসলাম, স্কুল ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক আল হেলাল, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সাহিত্য সম্পাদক ওবায়দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিষয়ে মহানগর সভাপতি হাফেজ মো. ইসমাঈল বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা উচিত।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102