শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

বৈষম্য মুক্ত  সমাজ গঠনে  যাকাত ভিত্তিক  অর্থব্যবস্থা অপরিহার্য-  মাওলানা আবদুল হালিম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৩ 🪪
বৈষম্য মুক্ত  সমাজ গঠনে  যাকাত ভিত্তিক  অর্থব্যবস্থা অপরিহার্য বলে অভিমত ব্যাক্ত করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। নারায়ণগঞ্জ শহরের হীরা কমিউনিটি সেন্টারে শুক্রবার বিকাল ৪ ঘটিকায় মহানগরী জামায়াতে কর্তৃক আয়োজিত যাকাত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় পবিত্র কুরআনের দারস পেশ করেন মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা ডক্টর শাজাহান মাদানি। তিনি বলেন যাকাত একটি ফরজ এবাদত যা আমাদের দেশে অনেকেই না বুজে গুরুত্ব কম দিয়ে থাকে। তাই কুরআনের আলোকে যাকাত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথি আরো বলেন যাকাত ভিত্তিক রাষ্ট্র  পরিচালনা করার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে, মহান আল্লাহর ঘোষণা হচ্ছে আমি যদি তাদের ক্ষমতা দেই তাহলে তারা সালাত প্রতিষ্ঠা করবে ও যাকাত রাষ্ট্রীয় ভাবে আদায় করবে। তিনি আরো বলেন আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত খ্যাতেই যাকাত প্রদান করতে হবে।
যাকাত শীর্ষক আলোচনা সভার সভাপতি
মহানগরীর আমির মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ক্ষুধা- দারিদ্র্য মুক্ত রাষ্ট্র গঠন করতে হবে। ক্ষুধা-দারিদ্র্য  মুক্ত রাষ্ট্র গঠন করতে হলে রাষ্ট্রীয় ভাবে যাকাত ভিত্তিক চালু করতে হবে।
সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায়  এসময়  উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী কর্ম পরিষদ সদস্য  মোখলেসুর রহমান,
মাওলানা সাইফুূদ্দিন মনির, মো জাকির হোসাইন,  মাওলানা শাহাবুদ্দিন, সাঈদ তালুকদার   হাফেজ আবদুল মোমিন  প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102