শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

জাকির খানের পক্ষে কাঞ্চন আহমেদের বিশাল শোডাউন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ 🪪

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের র‌্যালিতে যোগদান করেছে মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টায় পশ্চিম দেওভোগ মাদরাসা এলাকা থেকে মিছিলটি বের করা হয়। এসময় শত শত নেতাকর্মীরা ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জাকির খানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। তাদের এ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা দেওভোগ এলাকায়। পরে মিছিল বেশ কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে শহরের ২নং রেলগেটস্থ মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

আর আগে মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে কাঞ্চন আহমেদ বলেন, আজকের এই দিনটা একদিকে বেদনাবিধূর। আর একদিকে আমাদের শক্তি ও সাহস নিয়ে এগিয়ে চলার পথ প্রদর্শক। বাঙালি জাতির যা কিছু তার সবই রক্তের বিনিময়ে অর্জন করতে হয়েছে। সেই ৫২ থেকে ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থান। সব ইতিহাসই রক্ত দিয়ে লিখা।

তিনি বলেন, দু:খজনক হলেও সত্য আমরা আজ সেই রক্তকেই আমরা ভুলতে বসেছি। আমাদের এসব রক্তের ইতিহাস ভুলে গেলে চলবে না। এ ইতিহাসগুলোকে হৃদয়ে ধারণ করে আরও সামনের দিকে অগ্রসর হতে হবে। এদেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন এ দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, আমার প্রাণ প্রিয় নেতা জাকির খানের নির্দেশে জুলাই-আগস্টে মৃত্যুকে উপেক্ষা করে আমরা সেদিন মাঠে ছিলাম। জাকির খান জেল থেকে সার্বক্ষনিক আমাদের খোঁজ খবর নিচ্ছিলেন এবং আমাদের দিক নির্দেশনা দিচ্ছিলেন। শুধু জুলাই-আগস্টেই নয়, বিগত ষোলটি বছরই জাকির খানের নির্দেশে আমরা ছিলাম মাঠে। সেদিনও আমাদের চাওয়া পাওয়ার কিছু ছিলো না, আজও নেই। আমাদের একটাই উদ্দেশ্য, যে কোন কিছুর বিনিময়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এটাকে আমরা যুদ্ধ হিসেবে নিয়েছি এবং এ যুদ্ধ আমাদের সেদিনই শেষ হবে যখন বাংলাদেশের সবচেয়ে ত্যাগী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারবো। আমি সেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমার সকল সহকর্মীদের কাজ করা আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি মো: সুমন, মো: সাইহান, মো: জামাল, মো: দেলোয়ার, মো: মোহন, মো: সালেহ, মো: উজ্জল, মো: মনা, মো: বাবু দেওয়ান, মো: আবুল হোসেন, মো: শান্ত, মো: জলিল, মো: মামুন, মো: রবিন প্রমূখ।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102