বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে না’গঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী’র আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৮ 🪪

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২১ ফেব্রুয়ারী ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন রাস্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মাঈনুউদ্দিন আহমদ।

 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাইনুদ্দিন বলেন, বৈষম্য দুর করার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।আল্লাহ তায়লা যেন তাদের শাহাদাতের মর্যদা দান করেন।চব্বিশ এর আন্দোলনে যারা আহত হয়েছেন এবং এখনও যারা অসুস্থ আছেন তাদের ও দ্রুত সুস্থতা কামনা করছি। যারা ক্ষতিগ্রস্থ্য হয়েছেন, আল্লাহ তায়ালা যেন তাদের ক্ষতি
পুষিয়ে দেন মহান আল্লাহর কাছে এই দোয়া কামনা করছি। অত্যান্ত দুঃখের সাথে বলতে হয় অনেক বছর আগে আন্দোলন করে ভাষার জন্য যারা শহীদ হয়েছেন এখনো সেই শহীদের তালিকা সঠিক ভাবে লিখিত হয় নাই। যারা ভাষার জন্য সংগ্রাম করেছেন নিজের জীবন দিয়েছেন সকলের নাম আসেনি। এমনি ভাবে ভাষার জন্য ভাষার সৈনিক হিসেবে যাদের তালিকা ভুক্ত থাকার কথা তাদের নামকে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে এদের মধ্যে একজনের নাম অধ্যাপক গোলাম আযম, শুধু জামায়েতে ইসলামে করার কারনেই অধ্যাপক গোলাম আযমের নামটি ভাষা সৈনিকের তালিকার বাইরে রাখা হয়েছিলো। আমরা অতি সত্তর এই ভূয়া তালিকা বাদ দিয়ে নতুন করে ভাষা সৈনিকদের তালিক তৈরি করে সকল ভাষা সৈনিকদের মর্যাদা রক্ষা করতে হবে।

তিনি আরো বলেন, আপনারা জানেন চব্বিশ এর আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের তালিকাও এখনো চূড়ান্তভাবে সরকারি ভাবে হয়নি। জামায়াতে ইসলামী তাদের তালিকা তৈরি শুরু করেছে। সুষ্ঠ ও সুন্দর তালিকা তৈরী করার দায়িত্ব জামায়েতে ইসলামী নিয়েছে। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় সরকারের পক্ষ থেকে এই তালিকা সংরক্ষন করার কোন উদ্যোগ নেওয়া হয়নি। চব্বিশ এর আগে যারা সকল কিছু দখল করে নিয়েছিলো, চর দখল থেকে শুরু করে জমি দখল, নদী দখল, খাল দখল করেছিলো, তারা কিন্তু দেশের মানুষকে খুন, গুম করেই ক্ষান্ত হননি তারা জুলুম করেছিলো। তারা চব্বিশের আন্দোলনে দেশে থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো দেশ থেকে পালিয়ে যায়নি। তারা দেশের বিভিন্ন যায়গায় অবস্থান করছে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য দেশে থেকে দেশের বাইরে থেকে তরা গভীর স্বরযন্ত্র করছে। আজকে এই ভাষা দিবসে আমরা দাবি করছি যারা চব্বিশ, বছর, বিশ বছর, আঠারো বছর, যারা পনেরো বছর যারা অন্যায় অত্যাচার করছে তাদের বিচার আহবান করছি। যারা পালিয়ে আছে তাদের সবাইকে ধরে আইনের আওতায় নিয়ে আসার জন্য বিচারের মুখোমুখি করার জন্য আহবান জানাচ্ছি।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী অ্যাডভোকেট আখতার হোসেন, মাওলানা ওমর ফারুক, মাওলানা সাইফুদ্দিন মনির, জাকির হোসেন, ফরিদ উদ্দিন, অ্যাডভোকেট মাইনুদ্দিন, মাওলানা নাসির উদ্দিন, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, মাওলানা আব্দুল কাইউম সহ অসংখ্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102