বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

মহানগর বিএনপি’র এ্যাড,সাখাওয়াত – এ্যাড,টিপু’র নেতৃত্বে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা  নিবেদন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৬ 🪪
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে নগরীতে বিশাল প্রভাত ফেরীর, র‍্যালি ও ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সকালে নগরীর  চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতা-কর্মীরা।

এর পূর্বে সকাল থেকেই মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে এসে জড়ো হতে থাকে। পরে নগরীতে বিশাল প্রভাত ফেরী বের করে।  প্রভাত ফেরীর র‍্যালিটি  নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এ্যাড. সরকার হুমায়ূন কবির, ফহেত মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. রফিক উদ্দিন আহমেদ, ডাঃ মজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা,সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক, বিএনপি নেতা মাহবুব উল্লাহ তপন, বরকত উল্লাহ, রাশিদা জামাল, হাবিবুর রহমান মিঠু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, কামাল উদ্দিন মীর্জা জনি,মোঃদুলাল হোসেন,আব্দুর রশিদ, মানিক বেপারী,মহনগর ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাড,রাকিবুর রহমান, ১৩নং-ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাড, আনজুম আহমেদ বীন রিফাত,সাধারণ সম্পাদক মোঃ হিরা সরদার, মনির হোসেন, গোকনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেন , সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হারুন উর রশিদ প্রমূখ ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102