মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) নারায়নগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে ঐ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
এসময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাতেহ মোহাম্মদ রেজা রিপন,সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, মোঃ হারুন সহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ্যাড.আবু আল ইউসুফ খান টিপু বলেন, আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সবসময় প্রস্তুত আছি। রাজপথে আওয়ামী লীগের যেকোন ষড়যন্ত্র মোকাবিলায় মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত।
তিনি আরও বলেন আমরা নারায়ণগঞ্জের মাটিতে আওয়ামী লীগের দোসর, গডফাদার ও ফ্যাসিস্টদের মাথাচাড়া দিয়ে উঠতে দেবো না ।