সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

২১ ফেব্রুয়ারি কর্মী সম্মেলন বাস্তবায়নে চিটাগাংরোডে খেলাফত মজলিসের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৬ 🪪
আগামী ২১ ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জের জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খেলাফত মজলিসের জেলা ও মহানগর শাখার কর্মী সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে ১১ ফেব্রুয়ারি বিকালে সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে চিটাগাংরোড এলাকায় গণসংযোগ করা হয়েছে। 
খেলাফত মজলিসের সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খানের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন- খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, উলামা সম্পাদক মুফতী নূর হোসাইন নূরানী, সিদ্ধিরগঞ্জ থানা সহ-সভাপতি আব্দুল মজীদ, সহ-সাধারণ সম্পাদক ডাঃ মাওলানা ওলিউর রহমান, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, প্রমুখ নেতৃবৃন্দ।
গণসংযোগের সময় চিটাগাংরোডে অবস্থিত বিভিন্ন মার্কেটের দোকানে দোকানে ও রাস্তায় হ্যান্ডমাইক নিয়ে প্রচারণা চালানো হয়।
উল্লেখ্য- খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আয়োজিত উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। আরো উপস্থিত থাকবেন, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102