সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

বঙ্গবন্ধু সড়কের নাম পরিবর্তন করে একাত্তরের শহীদদের নামে করা হোক : সেলিম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৭ 🪪

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি নেতা জাকির খানপন্থি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর প্রজন্মদল। বুধবার (০৫ ফেব্রুয়ারী) বিকালে শহরের মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রজন্মদলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিমের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর প্রজন্মদল।

সমাবেশে সলিমুল্লাহ্ করিম সেলিম বলেন, আমরা যখন এ সড়ক দিয়ে যাই। যেখানেই তাকাই সবখানেই দেখি ‘বঙ্গবন্ধু সড়ক, বঙ্গবন্ধু সড়ক।’ বঙ্গবন্ধু সড়কতে ৫ তারিখের পর থাকার কথা না। তাহলে এ ইউনূস সাবেরা কি করে? নারায়ণগঞ্জের যারা সমন্বয়ক আছেন, আপনারাতো একবারও বললেন না এ নামটা বদল করা প্রয়োজন? কারণ, এ নামের সাথে মিশে আছে আওয়ামী লীগের নাম। আর আওয়ামী লীগ হলো এ দেশের সবচেয়ে বড় সৈরাচারী সরকারের নাম। তারা ক্ষমতাকে ব্যবহার করে নির্বিচারে আমাদের ছাত্র-জনতার উপর গুলি চালিয়েছে। এ কথা কি আমরা ভুলে গেছি? না। আমরা একথা ভুলে যেতে চাই না। তাই বর্তমান অর্ন্তবর্তীকালিন সরকারসহ সকল উপদেষ্ট এবং সমন্বয়কদের কাছে আমাদের দাবি থাকবে, অবিলম্বে বঙ্গবন্ধু সড়কের নাম পরিবর্তন করে মহান একাত্তোরে যে প্রথম শহীদ (শংকু সমাজদার) হয়েছিলেন তার নামে নামকরণ করা হোক।

তিনি বলেন, আপনারা জানেন আমাদের নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন জাকির খান। সে একটি মিথ্যা মামলা বিগত দুই বছর যাবৎ কারাগারে। তিনি বর্তমানে অসুস্থ। তিনি যেন দ্রুত সুস্থ হতে পারে এবং অচিরেই কারামুক্ত হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারে, আমি আপনাদের কাছে সেই দোয়াই চাচ্ছি।

এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে সেলিম বলেন, আপনাদের যদি লজ্জা থাকতো তাহলে এ মুখে আর কর্মসূচির কথা বলতেন না। বাংলার মানুষ আপনাদের চিনে ফেলেছে। তারা আর এখন অতটা বোকা নয় যে, আপনাদের ডাকে সাড়া দেবে। আমি আমার প্রজন্মদলের সমস্ত নেতাকর্মীদের নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী ও তাদের দোসরদের বিরুদ্ধে সর্তক হওয়ার আহ্বান জানাচ্ছি। তারা যেন কোন ভাবেই প্রকাশ্যে না আসতে পারে সেদিকে আপনারা খেয়াল করবেন, প্রয়োজনে পুলিশকে খবর দিবেন। আমরা এ বাংলার মাটিতে আরও ষড়যন্ত্র হতে দেবো না।

জেলা প্রজন্মদলের সদস্য সচিব রায়হান উদ্দিন জিল্লুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা প্রজন্মদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানি খোকন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মামুন, হাজী সুমন, মহানগরের আহ্বায়ক সারোয়ার করিম, সদস্য সচিব আক্তার হোসেন অপু, যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম রিপন, ফতুল্লা থানা প্রজন্মদলের আহ্বায়ক মো: ইউসুফ চৌধুরী, সদস্য সচিব আলমগীর দেওয়ান, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, সদর থানা প্রজন্মদলের আহ্বায়ক শাহীন মোল্লা, সদস্য সচিব ফারুক আহমেদ, বন্দর থানার সদস্য সচিব রফিকুল হাসান, যুগ্ম আহ্বায়ক শেখ আলমগীর, মো: অনিক, সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক হাজী মনির হোসেন প্রধান, সদস্য সচিব আবুল হোসেন সানি, কাশীপুর ইউনিয়নের আহ্বায়ক মো: ফয়সাল, সদস্য সচিব ইমাম হোসেন, এনায়েত নগর ইউনিয়নের আহ্বায়ক আ: কাদির, সদস্য সচিব শাহীন নজরুল, যুগ্ম আহ্বায়ক তপন, রনি, ফারুক, জনি, জুলহাস, রিয়াজ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102