সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নাসিকের ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা আক্তারের অবৈধ হাট সরকার বদলালেও মেলেনি বিচার: ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে ২২ মে সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ নারায়ণগঞ্জে সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ কাব্যকথা’র নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব-এ দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ অদক্ষতায় জৌলুস হারাচ্ছে ঐতিহ্যবাহী নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা সাফল্যের এক বছর: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির বিশাল র‍্যালী ও সমাবেশ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে নতুন যাত্রা শুরু: আত্মপ্রকাশ করলো NGS-এর আংশিক কেন্দ্রীয় কমিটি

আওয়ামী লীগের কর্মসূচী প্রতিহত করতে মহানগর বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৬ 🪪
বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচিকে প্রতিহত করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১লা ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর মিশনপাড়া মোড় থেকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এসময়  মিছিলটি মিশনপাড়া ও চাষহাড়া গোল চত্বর ঘুরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুই নং রেলগেট চত্বরে  গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে  শেষ হয়।

এর আগে সন্ধ্যায় মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে  আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার ঘোষনা দিয়ে এ বিক্ষোভ মিছিল বের করে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, মোঃ দুলাল হোসেন, আব্দুর রশিদ,মহানগর বিএনপি আবুল হোসেন রিপন, নাজমুল হক, আল আরিফ, মাহবুবুর রহমান, কাজী নাঈম, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, ১৩নংওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হিরা সরদার, মোঃ মনির হোসেন, মোঃ মানিক, মোঃ সাহাবুদ্দিন, মোঃ মাসুম,মোঃ সানী, মোঃ অনিক সহ প্রমূখ

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102