সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

যুব সমাজকে রক্ষা করতে না পারলে সমাজ ও দেশ ধ্বংস হয়ে যাবে : সাগর প্রধান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৩০ 🪪

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান বলেন, কোন মাদক ব্যবসায়ীর জায়গায় ৮ নম্বর ওয়ার্ডে হবে না। কোন মাদক সেবনকারীর জায়গা এই ৮নং ওয়ার্ড হবে না। যারা মাদক ব্যবসা করে তাদেরকে বলছি, আপনারা মাদক ব্যবসা ছেড়ে দিয়ে কাজ বা চাকরি করে হালাল ভাবে উপার্জন করে পরিবারের দায়িত্ব নিন। পরিবারের জন্য আমাদের মায়েদের আরো যত্নশীল হতে হবে। মা-বোনদের কথায় আরো গুরুত্ব দিতে হবে।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। সচেতন যুব সমাজ সংগঠনের আয়োজেন এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন সাগর প্রধান।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রাণীকুলের সবার জন্ম এবং মৃত্যু রয়েছে। তবে সৃষ্টির মহান আমরা মানুষ, কারণ আমরা যদি কিছু ভালো করে যাই সেই কর্ম আমার মৃত্যুর পরও রয়ে যাবে। আজ আমাদের তরুণ সমাজ দেখেছে যে আমাদের এই সচেতন যুবসমাজ কেমন কাজ করে। এলাকার অনেক শিক্ষককেই অনেকেই স্বীকৃতি দিয়েছে। কিন্তু সচেতন যুব সমাজ একটি ব্যতিক্রম সংগঠন। আমরা প্রতিটি শিক্ষকের চোখের পানির সাথে ভালোবাসা সিক্ত হতে পেরেছি। কিছুদিন আগেও একটি খেলার আয়োজন করেছি, এখন শীতবস্ত্র বিতরণ করছি। আমাদের এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। আমি আপনাদের ভাই, আমি আপনাদের আপনজন। মৃত্যুর আগ পর্যন্ত আমরা আপনাদের সেবা করে যেতে চাই। আমার ভুল হতে পারে, আপনার আমার অভিভাবক হিসেবে ক্ষমার দৃষ্টি থাকবেন। যুব সমাজকে রক্ষা করতে না পারলে সমাজ ও দেশ ধ্বংস হয়ে যাবে। আপনি যদি সমাজে দশ তলা বিল্ডিং ও কোটি কোটি টাকা রেখে যান আর আপনার ছেলে ছেলের মাদকাসক্ত হয় তাহলে এই টাকা-সম্পদ কোনো কাজে আসবেনা। যারা মাদকাসক্ত আছে তারা যদি মাদক থেকে বিরত না থাকতে পারে তাহলে তাদের এই সমাজ ছেড়ে যেতে হবে

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102