বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন

নারায়ণগঞ্জ শহরে ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২০৩ 🪪
প্রেস বিজ্ঞপ্তি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দেশব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে ১৪ই অক্টোবর সোমবার বাদ আসর ডিআইটি চত্বরে থানা সভাপতি জনাব আব্দুর রহমান রোমান প্রধান এর সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব আব্দুস সোবহান এর সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরশাসনের অবসান ঘটিয়ে এখন সময় এসেছে আধুনিক ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার। স্বাধীনতার সুফল ভোগ করতে এবং সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে খোদাভীরু রাষ্ট্রনায়ক ব্যতিত সম্ভব নয়। তাই আসুন ইসলামী আন্দোলনের সদস্য হয়ে ন্যায়ের পক্ষে সমবেত হই। ঐক্যবদ্ধ হই ইসলাম, দেশ ও মানবতা রক্ষার আন্দোলনে।
এসময় আরো উপস্থিত ছিলেন, শহর থানার প্রশিক্ষণ সম্পাদক এইচ এম মিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন শহর শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ১৬ নং ওয়ার্ডের সভাপতি মুহা. ইমরান প্রমুখ নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102