বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন

আজহারুল ইসলাম মান্নানের পূজা মণ্ডপ পরিদর্শন

সোনারগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২১৮ 🪪
শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান শনিবার (১২ অক্টোবর) সোনারগাঁওয়ে বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেন।
তিনি বারদীর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, সাদীপুর ইউনিয়নের পঞ্চমীঘাট অমল পোদ্দার বাড়ির মণ্ডপ  পরিদর্শন করেন।
এসময় আজহারুল ইসলাম মান্নান পুজামন্ডপ ও হিন্দু সম্প্রদায়ের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধসহ দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন।
তিনি বারদীতে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম এলাকা ও আশ্রমের পুজা মণ্ডপসহ অন্যান্য মণ্ডপ পরিদর্শন করে পুজারিদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজখবর নেন।
এসময় আজহারুল ইসলাম মান্নানের সাথে ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সাধারণ সম্পাদক শংকর কুমার দে,উপজেলা বিএনপির সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু,সহসভাপতি ও বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমান মুন্সী, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম,সনমান্দী ইউনিয়ন বিএনপি সভাপতি সাফির উদ্দীন মজনু,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল করিম,বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আলী,    সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতা  প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102