বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

হাসিনা অটিজমে কাজিম উদ্দিন প্রধানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৮৪ 🪪

হাসিনা অটিজমে কাজিম উ অটিজম চাইল্ড কেয়ারের উদ্যোগে সদ্য প্রয়াত বিশিষ্ট রাজনীতিবীদ, হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্মাধ্যক্ষ হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আনন্দধামের কর্মকর্তাবৃন্দ, হাসিনা অটিজমে সম্পৃক্ত প্রতিবন্ধী শিশু-কিশোর ও তাদের অভিভাবক বৃন্দ সহ প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ ও পরিচালনা পর্ষদের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

বন্দরের সাবিলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বক্তাগন মরহুম কাজিম উদ্দিন প্রধানের জীবনের বিভিন্ন দিক আলোচনা করেন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। এই সময় আলোচনায় অংশগ্রহণ করেন মরহুমের দীর্ঘ কর্মময় জীবনের সংগী জাতীয় শ্রমিক লীগের জনাব শহিদুল্লাহ, আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম, হাসিনা অটিজম পরিচালনা বোর্ডের সভাপতি ইকবাল আহমেদ, পরিচালক এনামুল হক প্রিন্স, গাজী খোকন, মো: সেলিম, রাইহান আহমেদ ভুইয়া, প্রমুখ ।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া অন্তে নেওয়াজ বিতরন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102