বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক মীর দিনারের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির দোয়া মাহফিল সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে ডা. মজিবুর রহমানের গভীর শোক আদালত চত্বরে আইভির স্লোগান: নেপথ্যের দোসরদের চিহ্নিত করার দাবি বিএনপি নেতা শিপলুর সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রিপনের গভীর শোক বৃত্তের বাইরে রফিউর রাব্বি- মফিদুল হক সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা নারায়ণগঞ্জের শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন নিয়ে মতবিনিময় সভা ডেঙ্গু সচেতনতায় মাওলানা আবদুল জব্বারের নাসিক ১৮ নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা পারিবারিক জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মোঘল বংশধর কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্ এর সংবাদ সম্মেলন ঐতিহ্য ধরে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে: নাসিক প্রশাসক

সাংবাদিক মীর দিনারের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৬ 🪪

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ) ও আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সহ-সভাপতি এবং আইবিএন নিউজের সহযোগী সম্পাদক ও হেড অব ইন্টারন্যাশনাল ডেস্ক সাংবাদিক মীর দিনার হোসেনের মা সামসুন নাহারের (৭৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)। মরহুমার রুহের মাগফিরাত কামনায় সংগঠনটির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ অক্টোবর, শুক্রবার রাত ৮টায় যশোরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সামসুন নাহার। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে তাঁর চলাফেরা সীমিত ছিল। ব্যক্তিগত জীবনে তিনি একজন গৃহিণী ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হক হীরা, সদস্য মো. শাহ আলম, মো. জাহাঙ্গীর ডালিম এবং দৈনিক যায়যায়দিন-এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জসীম উদ্দীনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।

মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন সাংবাদিক মো. শাহ আলম তালুকদার। মোনাজাতে মরহুমা সামসুন নাহারের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হক হীরার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষেও বিশেষ দোয়া করা হয়। উপস্থিত সাংবাদিকদের প্রয়াত বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনা এবং জীবিত বাবা-মায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলে প্রয়াতদের স্মরণে তাঁদের আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102