বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক মীর দিনারের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির দোয়া মাহফিল সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে ডা. মজিবুর রহমানের গভীর শোক আদালত চত্বরে আইভির স্লোগান: নেপথ্যের দোসরদের চিহ্নিত করার দাবি বিএনপি নেতা শিপলুর সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রিপনের গভীর শোক বৃত্তের বাইরে রফিউর রাব্বি- মফিদুল হক সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা নারায়ণগঞ্জের শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন নিয়ে মতবিনিময় সভা ডেঙ্গু সচেতনতায় মাওলানা আবদুল জব্বারের নাসিক ১৮ নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা পারিবারিক জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মোঘল বংশধর কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্ এর সংবাদ সম্মেলন ঐতিহ্য ধরে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে: নাসিক প্রশাসক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে ডা. মজিবুর রহমানের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৩ 🪪

তিনবারের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা. মজিবুর রহমান।

এক শোকবার্তায় ডা. মজিবুর রহমান বলেন, “আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিতপ্রাণ, বিশ্বস্ত ও রাজপথের আপসহীন সিপাহসালার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি গণতান্ত্রিক ও ভোটাধিকারের আন্দোলনে তিনি সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। জনগণের আস্থা ও ভালোবাসায় সিক্ত হয়ে তিনি তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং ঢাকাসহ দেশজুড়ে দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে আজীবন কাজ করে গেছেন।”

তিনি আরও বলেন,“সালাহউদ্দিন আহমেদের মতো একজন অভিজ্ঞ, নির্ভীক ও জনবান্ধব রাজনীতিবিদের প্রয়াণ কেবল বিএনপি পরিবারের জন্যই নয়, বরং দেশের গণতান্ত্রিক রাজনীতির ময়দানে এক অপূরণীয় ক্ষতি। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তাঁর আত্মিক যোগাযোগ এবং সংকটময় মুহূর্তে বলিষ্ঠ ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হবার নয়।”

শোকবার্তায় ডা. মজিবুর রহমান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে সবাইকে এই শোক সইবার শক্তি দানের জন্য দোয়া করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102