মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভায় সংসদ সদস্য, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের বিদ্যমান শ্রম পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শ্রমিকদের সার্বিক কল্যাণ, কর্মক্ষেত্রে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া বিদেশগামী কর্মীদের স্বার্থ সুরক্ষা, বৈধ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের মাধ্যমে শ্রমিকদের অধিকার সংরক্ষণ এবং শিল্প খাতের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় অংশগ্রহণকারীরা নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের শ্রম পরিস্থিতি উন্নয়ন এবং অভিবাসন প্রক্রিয়াকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।