বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক মীর দিনারের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির দোয়া মাহফিল সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে ডা. মজিবুর রহমানের গভীর শোক আদালত চত্বরে আইভির স্লোগান: নেপথ্যের দোসরদের চিহ্নিত করার দাবি বিএনপি নেতা শিপলুর সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রিপনের গভীর শোক বৃত্তের বাইরে রফিউর রাব্বি- মফিদুল হক সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা নারায়ণগঞ্জের শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন নিয়ে মতবিনিময় সভা ডেঙ্গু সচেতনতায় মাওলানা আবদুল জব্বারের নাসিক ১৮ নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা পারিবারিক জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মোঘল বংশধর কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্ এর সংবাদ সম্মেলন ঐতিহ্য ধরে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে: নাসিক প্রশাসক

ডেঙ্গু সচেতনতায় মাওলানা আবদুল জব্বারের নাসিক ১৮ নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৯ 🪪
ডেঙ্গু বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৮ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নাসিক ১৮ নং ওয়ার্ড শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​মঙ্গলবার (১৩ অক্টোবর) বাদ আসর শহীদ নগর ১ ও ৩ নম্বর গলি, নতুন স্টেডিয়াম এলাকাসহ আশপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এই গণসংযোগ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
​কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। পথসভায় বক্তব্যে তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার পাশাপাশি সরকার ও স্থানীয় প্রশাসনকে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে আরও জোর দিতে হবে।”
​এ সময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102