বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক মীর দিনারের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির দোয়া মাহফিল সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে ডা. মজিবুর রহমানের গভীর শোক আদালত চত্বরে আইভির স্লোগান: নেপথ্যের দোসরদের চিহ্নিত করার দাবি বিএনপি নেতা শিপলুর সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রিপনের গভীর শোক বৃত্তের বাইরে রফিউর রাব্বি- মফিদুল হক সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা নারায়ণগঞ্জের শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন নিয়ে মতবিনিময় সভা ডেঙ্গু সচেতনতায় মাওলানা আবদুল জব্বারের নাসিক ১৮ নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা পারিবারিক জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মোঘল বংশধর কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্ এর সংবাদ সম্মেলন ঐতিহ্য ধরে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে: নাসিক প্রশাসক

আদালত চত্বরে আইভির স্লোগান: নেপথ্যের দোসরদের চিহ্নিত করার দাবি বিএনপি নেতা শিপলুর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪০ 🪪

আদালত প্রাঙ্গণে কার্যক্রম পরিচালনা ও হাজিরা দেওয়ার সময় আওয়ামী লীগ সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি’র ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিদ মোস্তাকিম শিপলু। একই সঙ্গে ওই নেত্রীর পাশে থাকা ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন ও সতর্কবার্তামূলক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

ফেসবুক পোস্টে মাকিদ মোস্তাকিম শিপলু লেখেন, “গণহত্যাকারী, দেশবিরোধী অপশক্তি আওয়ামী লীগের নেত্রী আদালত চত্বরে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেয় কীভাবে? বিএনপি যখন প্রভাব বিস্তার করে বা ক্ষমতায় থাকে, তখন দেশের মানুষ শতভাগ গণতান্ত্রিক অধিকার ভোগ করে—এটা সর্বজনবিদিত সত্য। কিন্তু জুলাই-আগস্টের গণহত্যার দায়ে অভিযুক্ত এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যাত একটি সংগঠনের নেত্রী কীভাবে প্রকাশ্য আদালত প্রাঙ্গণে এমন ঔদ্ধত্যপূর্ণ স্লোগান দেয়, তার পেছনের রহস্য আমাদের উদঘাটন করতেই হবে।”

ঘটনাস্থলে উপস্থিত সহযোগীদের প্রতি ইঙ্গিত করে তিনি আরও লেখেন, “ওই সময়ে ওই নেত্রীর পাশে কারা কারা উপস্থিত ছিল এবং এই শহরে তাদের অতীত ও বর্তমান ভূমিকা কী—এই বিষয়গুলোতে আমাদের আরও তীক্ষ্ণ নজর ও সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনোভাবেই পর্দার অন্তরালে থাকা দোসরদের ছাড় দেওয়া যাবে না।”

ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে মহানগর বিএনপির এই নেতা বলেন, “বর্তমানে তথাকথিত ‘সুশীল’ ছদ্মবেশধারী কিছু সুবিধাবাদী ও ফ্যাসিবাদের দোসরদের মাঠে নামিয়ে নতুন করে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে—বিষয়টি এখন দিবালোকের মতো স্পষ্ট।”

পোস্টের শেষাংশে মাকিদ মোস্তাকিম শিপলু স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সচেতন নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোনো চিহ্নিত চক্র যেন শহরে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়, সেজন্য প্রশাসনকে অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102