মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান

জামাত-বিএনপির অবরোধের প্রতিবাদে আজমেরী ওসমানের নেতৃত্বে সাদা পতাকার মিছিল

মনির শেখ
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩৩৪ 🪪

দেশ ব্যাপী চলমান জামাত-বিএনপির অবরোধের নামে সাধারণ মানুষের জান মাল জালাও পোরাও আন্দোলন কে রুখে দিতে যুবনেতা আজমেরী ওসমানের নির্দেশনায় সাদা পতাকা উড়িয়ে অবোরধের বিরুদ্ধ প্রতিবাদ মিছিল করেছে তার অনুসারীরা।

মঙ্গলবার(৮ই নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর কলেজ রোড থেকে শুরু করে সাদা পতাকা মিছিলটি প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনারয় কলেজ রোডের নিজ বাসভবনে এসে শেষ হয়।সাবেক সাংসদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান এর সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের অনুসারীরা বিএনপি-জামাতের ডাকা অবরোধ কর্মসূচী প্রতিহত করার লক্ষ্যে এ কর্মসূচী পালন করে।

প্রতিবাদ মিছিল শেষে বক্তারা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবংযুবসমাজের নয়ন মনি আলহাজ্ব আজমেরী ওসমানের দিক নির্দেশনায় আমরা দেশ ও দেশের মানুষকে ভালোবেসে জনগণের জান-মাল রক্ষার্থে রাজপথে আছি, আর রাজপথে থাকবো । বিএনপি-জামাতকে আর সাধারণ মানুষের দূর্ভোগ সৃষ্টি করতে দিবো না। আমরা আজমেরী ওসমানের অনুসারীরা তাদের অসৎ উদ্দেশ্য আর বাস্তবায়ন করতে দিবো না। অতন্ত্র প্রহরীর মত দেশের জনগনের পাশে আমরা রয়েছি আর ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশের জনগণ আগুন সন্ত্রাস আর চায় না। আমরা জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে নারায়ণগঞ্জের রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের জন্য সর্বাদা প্রস্তুত রয়েছি।

নেতৃবৃন্দ আরও বলেন বাংলাদেশকে বর্তমানে জননেত্রী শেখ হাসিনা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর বিএনপি-জামাত সহ স্বাধীনতা বিরোধীরা তা দেখে ইর্ষাণিত হয়ে দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কার বলতে চাই, জামাত-বিএনপি যদি দেশের সাধারণ মানুষের জান-মাল ক্ষতিসহ জালাও-পোরাও করে মানুষ হত্যার খেলায় মেতে উঠে, তবে আমরা বসে থাকবো না। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা রাজপথে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবো।এসময় উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী আলী হায়দার শামীম, যুবনেতা মোঃ নাসির হোসেন, মোঃ মনির হোসেন সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102