মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ হাফসার মৃত্যু: ফাউন্ডেশনের অর্থায়নে চিকিৎসা বিল পরিশোধের ব্যবস্থা করলেন এড. টিপু জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কাউন্সিলের কাউন্সিলর হলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহবায়ক ও সেক্রেটারি  নারায়ণগঞ্জকে ‘শান্তিপূর্ণ মডেল’ জেলা গড়ার ঘোষণা এসপি হাবিবুরের, ৭ থানায় অভিযানে গ্রেফতার ১০৩ ফতুল্লায় সন্ত্রাসী হামলায় আহত জামায়াত কর্মীকে হাসপাতালে দেখতে গেলেন মাওলানা মঈনুউদ্দিন আহমাদ বদলিজনিত বিদায়ে ট্রাফিক ইনচার্জ আব্দুল করিম শেখকে সংবর্ধনা দিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ ১০টি ইয়াবার লোভে বন্ধুকে ডেকে এনে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই চাষাড়ার শুভ খুনের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ 🪪

:প্রচণ্ড জ্বর, সর্দি ও শরীর ব্যথায় অসুস্থ হয়ে পড়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার নাজির মোঃ কামরুল ইসলাম। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বাসায় রয়েছেন।

দীর্ঘদিন ধরে সরকারি সেবায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসা কামরুল ইসলামের হঠাৎ অসুস্থতার খবরে জেলা প্রশাসন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

জানা যায়, তিনি শুধু জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার অর্পিত দায়িত্বই নয়, পাশাপাশি বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্বও অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। কর্মচারীদের অধিকার আদায় ও কল্যাণে তার ভূমিকা সর্বমহলে প্রশংসিত।

কামরুল ইসলাম ও তার পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করা হয়েছে। তারা বলেন, মহান আল্লাহপাক যেন খুব শীঘ্রই তাকে সুস্থতা দান করেন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন।কামরুল ইসলাম বলেন অসুস্থ হলেই বুঝা যায় সুস্থতা আল্লাহ পাকের কত বড় অশেষ নেয়ামত। তাই পৃথিবীর সমস্ত অসুস্থ মানুষকে আল্লাহপাক সুস্থ করে দেউক আমিন।

অসুস্থতার খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আবেগপ্রবণ হয়ে তার সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছেন।

সহকর্মীরা জানান, কামরুল ইসলাম অত্যন্ত বিনয়ী, পরিশ্রমী ও মানবিক গুণসম্পন্ন একজন কর্মকর্তা। অফিসের কাজের পাশাপাশি তিনি সবসময় সহকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন।

জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রামে আছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102