সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর শিশুবাগে পুলিশের সহযোগিতায়  পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে এড. আসমা হেলেন বিথীর শুভেচ্ছা বিদ্রোহী কবির স্থান কেউ নিতে পারবে না: খাইরুল ইসলাম সজিব নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি ট্রাফিকের অভিনন্দন সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুলিশ সুপারের হাতে পুরস্কৃত হলেন ডিএসবি সদস্য হুমায়ুন কবির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৩ নং ওয়ার্ডবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা ও নারায়ণগঞ্জবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করলেন এসপি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লাবাসী ও দেশবাসীকে আলাউদ্দিন বারীর শুভেচ্ছা বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু: উদ্বোধন করলেন এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব

বন্দর শিশুবাগে পুলিশের সহযোগিতায়  পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৪ 🪪
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাসিক ২২ নং ওয়ার্ডের শিশুবাগ এলাকায় আদালতে মামলা চলমান থাকা অবস্থায় একটি বাড়িতে জোরপূর্বক দখল নেওয়া এবং হামলা-হয়রানির অভিযোগ উঠেছে বন্দর থানা ওসি জামাল উদ্দিনের সহযোগিতায় বিএনপি নেতা সাবেক কাউন্সিলর হান্নান ও তার সহযোগীদের বিরুদ্ধে। 
এ ঘটনায় বাড়ির মালিকের বড় মেয়ে বিউটি আক্তার গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় শিশুবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেন বিউটি আক্তার। তার অভিযোগ, তার সৎ মা সালমা বেগমের পক্ষ নিয়ে সাবেক কাউন্সিলর হান্নান ৮-১০ জন সহযোগীকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক দখল নেন। পরে বাড়ির নিচতলার একটি কক্ষে তার সৎ মা সালমা বেগমকে রেখে যান তারা।
বিউটি আক্তার বলেন, “হান্নান ও তার সঙ্গে থাকা বাড়ৈয়পাড়ার বাসিন্দা শাহজাহান, সোনাকান্দার সাবেক কাউন্সিলর ​মুরাদ, সালেনগরের বাসিন্দা জামান, সহ তার লোকজন বাড়িতে এসে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এবং প্রানে মেরে ফেলার হুমকি দেন। আমরা ও আমার বোন বাধা দিলে তারা আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে ধস্তাধস্তিতে আমার জামা কাপড় ছিঁড়ে যায় এবং আমার গায়ে ও হাতে পচন্ড আঘাত লাগে।”
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার একপর্যায়ে কোন ধরনের মামলা ওয়ারেন্ট ছাড়া পুলিশ এসে তার বোনকে থানায় নিয়ে যায়। এবং রাত ২ টা পর্যন্ত আটক করে রাখেন। এতে তারা আরও হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেন বিউটি আক্তার।
বিউটি আক্তারের ভাষ্য, বাড়িটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এ অবস্থায় আদালতের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষ কীভাবে জোরপূর্বক বাড়ির দখল নিতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত প্রতিকার দাবি করেন তিনি। তিনি আরো বলেন আমি ও আমার পরিবার নিয়ে শঙ্কায় আছি সন্ত্রাসী হান্নান গ্রুপ যে কোন মূর্হতে আমাদের উপর আক্রমণ করতে পারে। আমাদের কিছু হলে হান্নান ও তার সহযোগি বাহিনী ও পুলিশ প্রশাসন মিডিয়ারা দায় থাকবে বলে জানান।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে গণমাধ্যমকর্মীরা ফোন করলে তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন বলে জানান।
অভিযোগের বিষয়ে সাবেক কাউন্সিলর হান্নানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা যতটুকু জানি, যার বাড়ি তিনিই দখলে নিয়েছেন।” আমরা সাথে ছিলাম।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102