বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু: উদ্বোধন করলেন এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১১৫ 🪪
নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেছেন আমাদের দেশের প্রযুক্তির উৎকর্ষতার জন্য বিজ্ঞান চর্চ্চা বাড়াতে হবে। দেশের উন্নয়ন ও মেধার বিকাশের জন্য বিজ্ঞান যথেষ্ট গুরুত্ব বহন করতে পারে। তিনি রবিবার সকালে দেওভোগ ভুঁইয়ার বাগে বিদ্যানিকেতন হাই স্কুলে বার্ষিক বিজ্ঞান মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মেলায় পঞ্চম থেকে দশম শ্রেণির ২৬টি শাখার শিক্ষার্থীরা ২৬টি স্টলে বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প ও উদ্ভাবন নিয়ে অংশগ্রহণ করে। উদ্বোধনের পর প্রধান অতিথি অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবন সম্পর্কে জানতে চান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন হাই স্কুল ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, ট্রাস্টি বোর্ডের সদস্য মনির হোসেন খান ও মোয়াজ্জেম হোসেন সোহেল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

প্রধান অতিথির বক্তব্যে মাসুকুল ইসলাম রাজীব আরো বলেন, “কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, কীভাবে কাজ করে”—এমন প্রশ্ন থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহ ও মানুষের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে নিজেদের মেধা ও প্রতিভাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

তিনি বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষার পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা ও ডিজিটাল কার্যক্রমের প্রশংসা করে বলেন, এমন প্রতিষ্ঠান সম্পর্কে নারায়ণগঞ্জবাসীর আরও বেশি জানা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে থেকে পড়াশোনা, বিজ্ঞানচর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

শিক্ষকদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন শেষে আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতেই এ আয়োজন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102