বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ১৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ ও দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার। আগামী ১ সেপ্টেম্বর দলটির গৌরবোজ্জ্বল পথচলার ৪৭ বছর পূর্ণ করে ৪৮ বছরে পদার্পণ উপলক্ষে আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় হীরা সরদার বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এক ঐতিহাসিক ও রাজনৈতিক সংকটের মুহূর্তে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে। একইসঙ্গে আমি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি।”
তিনি আরও বলেন, “বিএনপি হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি সবসময় অগ্রভাগে থেকেছে। ১৩ নং ওয়ার্ড বিএনপির প্রতিটি নেতাকর্মী সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এবং রাজপথে সকল স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। আমরা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এবং তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ।”
হীরা সরদার তাঁর বার্তায় উল্লেখ করেন, “বিএনপির রাজনীতি মানেই জনগণের ক্ষমতায়ন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন দিনে আমাদের অঙ্গীকার হোক—হিংসা ও বিভেদ ভুলে দেশের কল্যানে কাজ করা। ১৩ নং ওয়ার্ডসহ সারা দেশের মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করছি।”
পরিশেষে তিনি বলেন, “আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্রকে সুসংহত করি। সবাইকে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।”
উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে ১৩ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।