বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬৭ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনসাধারণ ও দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন। আগামী ১ সেপ্টেম্বর দলটির গৌরবোজ্জ্বল পথচলার ৪৭ বছর পূর্ণ করে ৪৮ বছরে পদার্পণ উপলক্ষে আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় দুলাল হোসেন বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এক চরম ক্রান্তিলগ্নে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে। একইসঙ্গে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের প্রতি—যাঁর সুদৃঢ় নেতৃত্বে আজ সারা দেশের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ।”

তিনি আরও বলেন, “বিএনপি সবসময় শোষিত মানুষের পক্ষে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে আসছে। বিশেষ করে স্বেচ্ছাসেবক দল সবসময় রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। নারায়ণগঞ্জের রাজপথে আমরা অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে প্রস্তুত রয়েছি।”

দুলাল হোসেন তাঁর বার্তায় উল্লেখ করেন যে, বিএনপির রাজনীতি হলো উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি। জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণই এই দলের মূল লক্ষ্য। তিনি নারায়ণগঞ্জের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

পরিশেষে তিনি বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন দিনে আমাদের অঙ্গীকার হোক—গণতন্ত্র রক্ষা এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। আমি নারায়ণগঞ্জ মহানগরীসহ সারা দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সবাইকে আবারও বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা।”

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দিনব্যাপী দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102