সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ডে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রশাসক অ্যাড.সাখাওয়াত হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় ৫৬ দিন জেল খেটে জামিনে মুক্ত জুলাই যোদ্ধা সোয়াইব ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের যুব সভা মাদক ও কিশোর অপরাধ দমনে জিরো টলারেন্স: জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত ফতুল্লা ডক্টরস সোসাইটি (FDS)-এর আয়োজনে” গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ সেমিনার বন্দর শিশুবাগে পুলিশের সহযোগিতায়  পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে এড. আসমা হেলেন বিথীর শুভেচ্ছা বিদ্রোহী কবির স্থান কেউ নিতে পারবে না: খাইরুল ইসলাম সজিব নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি ট্রাফিকের অভিনন্দন সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুলিশ সুপারের হাতে পুরস্কৃত হলেন ডিএসবি সদস্য হুমায়ুন কবির

মাদক ও কিশোর অপরাধ দমনে জিরো টলারেন্স: জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৪ 🪪

নারায়ণগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক নির্মূল, কিশোর অপরাধ দমন এবং যানজট নিরসনের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্ল কমিটির এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ আগস্ট (সোমবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ, এমপি। নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার জননিরাপত্তা ও সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ বলেন, “মাদক ও কিশোর অপরাধ বর্তমান সমাজের জন্য বড় চ্যালেঞ্জ। এসব অপরাধের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। একইসঙ্গে কিশোর অপরাধ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। সংসদ সদস্যগণ নারায়ণগঞ্জের যানজট নিরসন এবং মাদক দমনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী। এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা আমাদের সবার দায়িত্ব। কিশোর গ্যাং কালচার বন্ধ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আজকের সভার আলোচনা অনুযায়ী প্রতিটি দপ্তর ও অংশীজনের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা হবে।”

সভায় জেলার সার্বিক পরিস্থিতি ছাড়াও মাদক কারবার প্রতিরোধ, কিশোর অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বাড়ানো, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও কৌশল নির্ধারণ করা হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র‍্যাব, সিআইডি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

উপস্থিত সকলে নারায়ণগঞ্জের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এই মহতী উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102