বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

বিদ্রোহী কবির স্থান কেউ নিতে পারবে না: খাইরুল ইসলাম সজিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬৩ 🪪

যুগে যুগে অনেক মেধাবী কবির আগমন ঘটলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্থান কেউ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব। নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির সাহিত্যকর্ম ও আদর্শ আরও ব্যাপকভাবে তুলে ধরতে শিক্ষক সমাজসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহ্বান জানান।

​সোমবার (৩১ আগস্ট) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​তিনি আরও বলেন, আমাদের শৈশব ও স্কুল জীবন শুরু হয়েছে কবি নজরুলের কবিতা ও গান দিয়ে। শিক্ষকরা তাঁর গান শুনিয়ে আমাদের উৎসাহিত করতেন। আজও কোনো কবিতা আবৃত্তি করতে গেলে প্রথমেই তাঁর সৃষ্টির কথাই মনে পড়ে।

​সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ পৌরসভা বিএনপির নেতা শাহজাহান মেম্বার এবং মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্থানীয় শিল্পী ও ক্ষুদে শিক্ষার্থীরা জাতীয় কবির কালজয়ী গান ও কবিতা পরিবেশন করেন। হারমোনিয়াম, তবলা ও অন্যান্য বাদ্যযন্ত্রের সমবেত সুরে মুখরিত অডিটোরিয়ামের পরিবেশ দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102