বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুলিশ সুপারের হাতে পুরস্কৃত হলেন ডিএসবি সদস্য হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৭০ 🪪

সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের অনন্য স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো বিশেষ সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) ফতুল্লা জোনের সদস্য এসআই (নি:) মোহাম্মদ হুমায়ুন কবির।

৩০ আগস্ট রবিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ডিএসবি ফতুল্লা জোনে কর্মরত হুমায়ুন কবির তাঁর দায়িত্ব পালনে অত্যন্ত সততা, দক্ষতা ও শৃঙ্খলার পরিচয় দিয়ে আসছেন। গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর বিশেষ ভূমিকার পাশাপাশি ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশ তাঁকে এই সম্মাননায় ভূষিত করে। উল্লেখ্য, এর আগেও তিনি তাঁর কর্মদক্ষতার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছিলেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির বলেন, “সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার এই স্বীকৃতি আমাকে অত্যন্ত আনন্দিত ও গর্বিত করেছে। পুরস্কার পাওয়ার চেয়েও বড় বিষয় হলো কাজের মূল্যায়ন হওয়া। এই সম্মাননা আমার দায়িত্ববোধ ও কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে। আমি ভবিষ্যতে আরও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

তিনি আরও বলেন, “মাননীয় পুলিশ সুপার স্যার এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতার কারণেই আমার এই অর্জন সম্ভব হয়েছে। আমি তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

অনুষ্ঠানে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী অন্যান্য পুলিশ সদস্যদেরও হুমায়ুন কবিরের মতো নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান এবং ভালো কাজের জন্য এই ধরনের পুরস্কার প্রদান অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102