বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করলেন এসপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬৯ 🪪

নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ আগস্ট ২০২৬ (রবিবার) সকালে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

সকাল ১০টায় অনুষ্ঠিত ‘মাসিক কল্যাণ সভায়’ জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের পেশাগত ও সামষ্টিক সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় অত্যন্ত গুরুত্ব সহকারে তাদের কথা শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়াতে গত জুলাই মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করেন এসপি। পুরস্কারপ্রাপ্তরা হলেন:
ফতুল্লা থানার এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার (শ্রেষ্ঠ এসআই), বন্দর থানার এএসআই (নিঃ) জহিরুল ইসলাম (শ্রেষ্ঠ এএসআই), রূপগঞ্জ থানার পিএসআই আলিমুজ্জামান (শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী), সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মামুন (শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী), এবং ট্র্যাফিক শাখার সার্জেন্ট রাজন কুমার দত্ত (শ্রেষ্ঠ ট্র্যাফিক অফিসার)।

এছাড়া ক্লু-লেস মামলা ডিটেকশনের জন্য ডিবি’র এসআই (নিঃ) এস.এম আব্দুল আজিজ, বন্দর থানার এসআই ইয়াছিন আরাফাত, সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম বিল্লাহ্ এবং সোনারগাঁ থানার এসআই ইকরামউজ্জামানকে পুরস্কৃত করা হয়। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য রিজার্ভ অফিসের এসআই হুমায়ুন কবির, কনস্টেবল শাকিল ও সালাহ উদ্দিন এবং জেলা বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও কামরুল হাসান ও ওয়াচার কনস্টেবল নুর-ই-আলমকেও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

পরবর্তীতে দুপুর ১২টায় ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জুলাই ২০২৬ মাসের অপরাধ পরিস্থিতি ও মামলার অগ্রগতির চিত্র তুলে ধরেন। পুলিশ সুপার অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

উক্ত সভাগুলোতে আরও উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার এবং পিবিআই, সিআইডি, নৌ-পুলিশ ও টুরিস্ট পুলিশের পদস্থ কর্মকর্তারা। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার তাঁর সমাপনী বক্তব্যে জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102