সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা ও নারায়ণগঞ্জবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করলেন এসপি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লাবাসী ও দেশবাসীকে আলাউদ্দিন বারীর শুভেচ্ছা বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু: উদ্বোধন করলেন এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব একাডেমিক শিক্ষার পাশাপাশি আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: মাওলানা আবদুল জব্বার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে বিএনপি নেতা মাহমুদ হোসেন মেম্বারের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহানগর বিএনপি নেতা রেজা রিপনের শুভেচ্ছা মর্গ্যান গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধনে সভাপতি অ্যাড: নুর বাঁধন শহীদ মাওলানা নুরুল ইসলাম ফারুকী (রহ.) হত্যাকাণ্ডের বিচার দাবিতে স্মারকলিপি প্রদান

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা ও নারায়ণগঞ্জবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৪ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লাসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের জনসাধারণ ও দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও মহানগর বিএনপির অন্যতম সদস্য বিশিষ্ট চিকিৎসক ডাঃ মজিবুর রহমান। আগামী ১ সেপ্টেম্বর দলটির গৌরবোজ্জ্বল পথচলার ৪৭ বছর পূর্ণ করে ৪৮ বছরে পদার্পণ উপলক্ষে আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় ডাঃ মজিবুর রহমান বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এক ঐতিহাসিক সন্ধিক্ষণে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে। একইসঙ্গে শ্রদ্ধা ও সালাম জানাই গণতন্ত্রের অতন্দ্র প্রহরী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি।”

তিনি আরও বলেন, “বিএনপি মানেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি লড়াইয়ে বিএনপি সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। নারায়ণগঞ্জের মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে জাতীয়তাবাদী শক্তি সবসময় আপসহীন ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও দেশ ও জনগণের প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”

পেশাজীবী নেতা ও চিকিৎসক হিসেবে ডাঃ মজিবুর রহমান তাঁর বার্তায় উল্লেখ করেন, “বিএনপির রাজনীতি হলো উন্নয়ন, উৎপাদন ও মানুষের সেবার রাজনীতি। আমরা একটি সুস্থ ও বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার হোক—শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানুষের সেবা করা।”

পরিশেষে তিনি বলেন, “আসুন, সকল বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হই এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ার লড়াইকে আরও বেগবান করি। নারায়ণগঞ্জের সকল স্তরের মানুষ ও দেশবাসীকে আবারও বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা।”

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে নারায়ণগঞ্জ মহানগর ও ফতুল্লা বিএনপির বিভিন্ন ইউনিটে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালনের কথা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102